তিন বছরে বাংলায় ৬০০ কোটি বিনিয়োগ করবে Berger!

তিন বছরে বাংলায় ৬০০ কোটি বিনিয়োগ করবে Berger!

আগামী তিন বছরে বাংলায় ৬০০ কোটি বিনিয়োগ করবে বার্জার পেন্টস। নয়া কারখানা গড়ে তোলা হবে পানাগড় শিল্প করিডরে। তার ফলে প্রচুর চাকরি হবে বলে জানিয়েছেন বার্জার পেন্টসের ম্যানেজিং ডিরেক্টর।

আগামী দু’তিন বছরে বাংলায় ৬০০ কোটি বিনিয়োগ করতে চলেছে বার্জার পেন্টস। ভারতের দ্বিতীয় বৃহত্তম রং সংস্থার ম্যানেজিং ডিরেক্টর অভিজিৎ রায় জানিয়েছেন, পানাগড়ে একটি কারখানা গড়ে তোলা হবে। সেইসঙ্গে রিষড়া এবং সিঙ্গুরে যে কারখানা আছে, সেই দুটি কারখানার সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছেন বার্জার পেন্টসের ম্যানেজিং ডিরেক্টর।

শুক্রবার বার্জার পেন্টসের বার্ষিক সাধারণ সভার পর ম্যানেজিং ডিরেক্টর জানান, পানাগড় শিল্পপার্কে একটি কারখানা গড়ে তোলা হবে। আগামী সাত-আট মাসের মধ্যে সেই কারখানার নির্মাণকাজ শুরু হয়ে যাবে। দু’বছরের মধ্যে সেই কারখানা তৈরি হয়ে যাবে বলে আশাপ্রকাশ করেছেন বার্জার পেন্টসের ম্যানেজিং ডিরেক্টর। সেইসঙ্গে তিনি জানিয়েছেন, ওই কারখানায় ৪০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে।

সেইসঙ্গে রিষড়ার কারখানার সম্প্রসারণের জন্য ১২০-১৩০ কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে বলে জানিয়েছেন বার্জার পেন্টসের ম্যানেজিং ডিরেক্টর। যাতে ওই কারখানায় আরও বেশি হয়। সিঙ্গুরের কারখানার সম্প্রসারণের জন্য আরও ৭০ কোটি টাকা বিনিয়োগ করা হবে বলে জানিয়েছেন বার্জার পেন্টসের ম্যানেজিং ডিরেক্টর। তবে বন্ধ হয়ে দেওয়া হচ্ছে হাওড়ার পুরনো কারখানা।

বার্জার পেন্টসের ম্যানেজিং ডিরেক্টর আরও জানিয়েছেন, আগামী পাঁচ-ছয় বছরে বার্জার পেন্টসের মোট বার্ষিক আয় বাড়িয়ে ২০,০০০ কোটি টাকা করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। গত অর্থবর্ষে বার্জার পেন্টসের আয় হয়েছিল ১০,০০০ কোটি টাকা। বর্তমানে যে সংস্থা বাজারের ২০ শতাংশ জায়গা দখল করে আছে। যা পাঁচ বছর আগে ১৬ শতাংশ ছিল বলে দাবি করেছে সংস্থা।

আর বার্জার পেন্টসের সেই বিনিয়োগের ফলে রাজ্যে ১,০০০-র বেশি কর্মসংস্থান তৈরি হবে বলে আশাপ্রকাশ করেছেন বার্জার পেন্টসের ম্যানেজিং ডিরেক্টর। সংশ্লিষ্ট মহলের ধারণা, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আরও বেশি কর্মসংস্থান তৈরি হতে পারে।

আরো পড়ুনঃনরসিংদীতে নতুন সিমেন্ট কারখানা নির্মাণ করছে কনফিডেন্স গ্রুপ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top