সেভেন রিংস্‌ সিমেন্টের পর্ষদ পুনর্গঠন

সেভেন রিংস্‌ সিমেন্টের পর্ষদ পুনর্গঠন

সেভেন রিংস্ সিমেন্টের মূল প্রতিষ্ঠান হংকংভিত্তিক শুন্ শিং গ্রুপ ইন্টারন্যাশনাল লিমিটেড সম্প্রতি তাদের বাংলাদেশ কার্যক্রমের (অপারেশনস) জন্য পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছে। গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইকরাম আহমেদ খান শুন্ শিং গ্রুপ বাংলাদেশের চেয়ারম্যান এবং শেখ রায়হান আহমেদকে ভাইস-চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মিস্ তাহমিনা আহমেদ শুন্ শিং গ্রুপ বাংলাদেশের এমডি এবং সাকিব পাশা উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন।

শুন্ শিং গ্রুপ ইন্টারন্যাশনাল লিমিটেড ৩৫ বছর ধরে এশিয়ার অন্যতম শীর্ষস্থানীয় সিমেন্ট প্রস্তুতকারক এবং সিমেন্টের কাঁচামাল সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে ব্যবসা পরিচালনা করছে। এই গ্রুপটির বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতে সিমেন্ট কারখানা রয়েছে।

বাংলাদেশের সিমেন্ট ব্র্যান্ড সেভেন রিংস্ সিমেন্ট শুন্ শিং গ্রুপ ইন্টারন্যাশনাল লিমিটেডের সিগনেচার ব্র্যান্ড। বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও দুবাইয়ে গ্রুপটির চারটি সিমেন্ট কারখানা রয়েছে, যার বার্ষিক উৎপাদনক্ষমতা ৯৪ লাখ মেট্রিক টন। ‘গ্রিন সিমেন্ট’ নামক গ্রুপের অন্য সিমেন্ট ব্র্যান্ডটি দুবাই কারখানা থেকে উৎপাদন ও বিপণন করা হয়ে থাকে।


আরো পড়ুনঃভিআরএফ প্রযুক্তির ১৫ বছর উদ্‌যাপন করল ট্রাইটেক বিল্ডিং সার্ভিসেস লিমিটেড

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top