বরিশালে আকিজ সিরামিকসের বিক্রয়কেন্দ্র উদ্বোধন

বরিশালে আকিজ সিরামিকসের বিক্রয়কেন্দ্র উদ্বোধন

বাংলাদেশের সিরামিক টাইলসের জগতে শীর্ষস্থানীয় ব্র্যান্ড আকিজ সিরামিকসের নতুন বিক্রয়কেন্দ্র উদ্বোধন হলো বরিশালে। বরিশাল শহর এলাকায় আকিজ সিরামিকসের বিজনেস অ্যাসোসিয়েট ‘মেসার্স মুফরাদ আজিজ’ শোরুমটি উদ্বোধন করেন আকিজ-বশির গ্রুপের অপারেশনস ডিরেক্টর মোহাম্মদ খোরশেদ আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন আকিজ সিরামিকসের ডিজিএম (সেলস) মোহাম্মদ আশরাফুল হক, হেড অব সেলস রোসা বিশ্বজিৎ পাল এবং ‘মেসার্স মুফরাদ আজিজ’-এর স্বত্বাধিকারী মুফরাদ আজিজসহ আকিজ সিরামিকসের কর্মকর্তা ও বরিশাল এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

অনন্য সাইজ এবং অত্যাধুনিক সব ডিজাইনের টাইলস পণ্য দিয়ে সাজানো এই শোরুমে গ্রাহকেরা পাবেন সর্বোচ্চ সেবা। প্রশস্ত এ শোরুমে ব্যবহার করা হয়েছে আধুনিক সব ফার্নিচার ও ডিসপ্লে টুল, যা গ্রাহকদের দেবে অসাধারণ লাইভ এক্সপেরিয়েন্স।ৎ

উল্লেখ্য, টানা চারবার ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ ও ‘সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ অর্জন করা দেশসেরা সিরামিক টাইলস ব্র্যান্ড আকিজ সিরামিকস ‘প্রমিজ অব পারফেকশন’-এর দৃঢ় প্রত্যয় নিয়ে বরাবরই ক্রেতাদের চাহিদা অনুযায়ী গুণে-মানে সেরা ও নিত্যনতুন টাইলস পণ্য বাজারে নিয়ে আসছে।

সারা দেশে ১০০টির বেশি ‘স্টেট অব দ্য আর্ট’ লেভেলের নিজস্ব ও বিজনেস অ্যাসোসিয়েট শোরুম দিয়ে আকিজ সিরামিকস নিশ্চিত করেছে সর্বোচ্চ মানের গ্রাহকসেবা। ফলে দেশের শহর, উপশহর, থানা পর্যায়সহ সব জায়গায় গ্রাহকদের হাতের নাগালে পাওয়া যাচ্ছে আকিজ সিরামিকসের টাইলস পণ্য। সেই হিসেবে শোরুমের সংখ্যার দিক দিয়েও আকিজ সিরামিকসই দেশের সবচেয়ে বড় টাইলস কোম্পানি ও ব্র্যান্ড। তারই ধারাবাহিকতায় বরিশালের এই শোরুম উদ্বোধনের মাধ্যমে আরও এক ধাপ এগিয়ে গেল আকিজ সিরামিকস।


আরো পড়ুনঃসংকটেও যেভাবে মুনাফা বাড়াল সিমেন্ট ও রডের দুই কোম্পানি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top