আমান সিমেন্টের ব্যবসায়িক অংশীদার সভা

আমান সিমেন্টের ব্যবসায়িক অংশীদার সভা

ব্যবসায়িক অংশীদার বা পরিবেশকদের সঙ্গে সভা করেছে আমান সিমেন্ট কর্তৃপক্ষ। পুরান ঢাকা, কেরানীগঞ্জ, দোহার ও মুন্সিগঞ্জের পাঁচ শতাধিক পরিবেশকের সঙ্গে সম্প্রতি এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আবু আবেদ সাহের বলেন, ‘আমরা দেশের অন্যতম বৃহৎ প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মূল কাঠামোতে (চুল্লি) তিন লাখ টনের বেশি সিমেন্ট সরবরাহ করেছি। এই সিমেন্ট কঠোর মান নিয়ন্ত্রণের মাধ্যমে জার্মানির সর্বাধুনিক চতুর্থ প্রজন্মের ভার্টিক্যাল রোলার মিলসে (ভিআরএম) উৎপাদিত।’

সভায় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জের হাসনাবাদ ট্রেডার্সের ব্যবস্থাপনা পরিচালক শম্ভু দাস।


আরো পড়ুনঃধুঁকছে সিমেন্ট খাত

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top