জমি কিনবে ক্রাউন সিমেন্ট

জমি কিনবে ক্রাউন সিমেন্ট

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের প্রতিষ্ঠান ক্রাউন সিমেন্ট পিএলসি জমি ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। পরিচালনা পর্ষদের সম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, মুন্সিগঞ্জের মুক্তারপুর কারখানা এলাকায় ২৪৫ ডেসিমাল জমি কিনবে কোম্পানিটি। যেখানে প্রতি ডেসিমাল জমির জন্য প্রায় ৬ লাখ টাকা ব্যয় হবে।

এছাড়া মসৃণ ও নিয়মিত সিমেন্ট উৎপাদনের জন্য মাতারবাড়ি এলাকায় যৌথ উদ্যোগে একটি কনসোর্টিয়াম চুক্তি হওয়ার কথা চলছে। তবে এখনো তা চূড়ান্ত হয়নি বলে জানায় কোম্পানিটি।

আরো পড়ুনঃঢাকার বাজার ধরতে নতুন সিমেন্ট কারখানা নির্মাণ করছে কনফিডেন্স গ্রুপ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top