এশিয়ান পেইন্টস ‘বিউটিফুল হোমস’ ক্যাম্পেইনের পুরস্কার হস্তান্তর

এশিয়ান পেইন্টস ‘বিউটিফুল হোমস’ ক্যাম্পেইনের পুরস্কার হস্তান্তর

এশিয়ান পেইন্টস আয়োজিত গৃহসজ্জা (হোম ডেকর) বিষয়ক প্রতিযোগিতা ‘বিউটিফুল হোমস ২০২৩’-এর বিজয়ীদের পুরস্কৃত করা হয়েছে। নান্দনিক গৃহসজ্জাকে অনুপ্রাণিত করতে দেশজুড়ে গ্রাহকদের এই ক্যাম্পেইনে আমন্ত্রণ জানানো হয়েছিল।

বৃহস্পতিবার (৮ জুন) ঢাকার এক পাঁচতারকা হোটেলে এক বর্ণিল আয়োজনে বাংলাদেশ টি২০ ক্রিকেট দলের অধিনায়ক ও এশিয়ান পেইন্টসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এশিয়ান পেইন্টস-এর কান্ট্রি হেড বুধাদিত্য মুখার্জি বলেন, ‘বিউটিফুল হোমস’ ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের সম্মানিত করতে পেরে এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেড আনন্দিত। এরই মধ্যে গৃহসজ্জায় তারা তাদের আগ্রহ ও মেধার পরিচয় দিয়েছেন। গ্রাহকদের বাসস্থানগুলোকে তাদের স্বপ্নের বাড়িতে রূপান্তরিত করার ইচ্ছায় পেইন্টিং পার্টনার হতে পেরে অত্যন্ত গর্বিত এশিয়ান পেইন্টস।

তিনি আরও বলেন, মার্কেট লিডিং পেইন্টিং সল্যুশন্স প্রদানের মাধ্যমে প্রতিটি ধাপে গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করে এশিয়ান পেইন্টস। এ ছাড়া গ্রাহকদের বাড়িগুলোকে সুন্দর ক্যানভাসে রূপ দেয়ার লক্ষ্যে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে বলেও জানান বুধাদিত্য মুখার্জি।

এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসান বলেন, ‘এশিয়ান পেইন্টস গ্রাহকদের ঘরগুলোকে বিউটিফুল হোমে রূপান্তরিত করতে সবসময়ই প্রোডাক্ট ও সার্ভিসের মাধ্যমে সেরাটা দিয়ে থাকে। তারা প্রতিনিয়তই নতুন নতুনসব উদ্ভাবনী আইডিয়া আর সার্ভিস নিয়ে আসছে গ্রাহকদের জন্য।’

এ সময় আরও জানানো হয়, এই উদ্যোগের অংশ হিসেবে এশিয়ান পেইন্টস-এর ‘সেইফ ইজি পেইন্টিং সার্ভিস’-এর একটি এক্সপার্ট টিম ৩০০ জনেরও বেশি গ্রাহকের বাড়িতে প্রযুক্তিগতভাবে উন্নত লাক্সারি রেঞ্জ-এর পণ্য, রং বিষয়ে বিশেষজ্ঞ পরামর্শ ও ইন্টেরিয়র ডিজাইন সম্পর্কে পরামর্শ প্রদানের মাধ্যমে গৃহসজ্জায় ভূমিকা রেখেছে।

মূলত চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত যেসব গ্রাহক এই সেবা গ্রহণ করেছেন, তারা এশিয়ান পেইন্টস-এর কাছে তাদের নবসজ্জিত বাড়ির ছবি জমা দিয়েছেন ও স্থপতিদের একটি বিশেষ জুরি প্রতিযোগিতার বিজয়ী হিসেবে ১০টি সুন্দর বাড়ি নির্বাচন করেছেন।

জুরি বোর্ডের নেতৃত্বে ছিলেন টিকেএনআরকের আর্কিটেক্ট পার্টনার তানিয়া তাজিন করিম ও একদল ইন্টেরিয়র ডিজাইনার ও স্থপতি। বাছাই প্রক্রিয়ার মাধ্যমে বিচারকরা প্রতিযোগিতার জন্য সেরা ১০টি সুন্দর বাড়ি বেছে নিয়েছেন। ‘বিউটিফুল হোমস’ প্রতিযোগিতার প্রথম বিজয়ী ‘ঢাকা-দুবাই-ঢাকা’ এয়ার টিকিট জিতে নিয়েছেন।

আর দ্বিতীয় থেকে পঞ্চম বিজয়ীরা পেয়েছেন ‘ঢাকা-কলকাতা-ঢাকা’ এয়ার টিকিট ও ষষ্ঠ থেকে দশম বিজয়ীরা জিতে নিয়েছেন ‘ঢাকা-কক্সবাজার-ঢাকা’ এয়ার টিকিট। এ ছাড়া শীর্ষ দশ বিজয়ী বৈশ্বিক আইকন সাকিব আল হাসান-এর সঙ্গে ডিনারের বিশেষ সুযোগ লাভ করেছেন।


আরো পড়ুনঃসিরামিক টাইলস লাগাতে সিমেন্ট বালুর বিকল্প ‘টাইল অ্যাডহেসিভ’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top